রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩ জুলাই মাদারিপুরে দাওয়াতুল হকের ইজতেমা, প্রধান অতিথি আল্লামা মাহমূদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হক ইজতেমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদূল হাসান।

মাদারীপুর পৌর ঈদগাহ ময়দানে ৩ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিন চলবে বলে জানা গেছে।

দাওয়াতুল হকের মূল কার্যক্রম সুন্নতের মশক, আজান-একামত ও ওজু-নামাজ প্রশিক্ষণের পাশাপাশি দিনব্যাপী চলবে দেশবরেণ্য উলামায়ে কেরামের বয়ান ও নসিহত।

ইজতেমায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেমের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম  মুফতি মানসুরুল হক, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন, ঢালকানগরের পীর সাহেব মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, বরিশাল মাহমুদিয়া মাদরাসার মুহতামিমমাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা ওবায়দুর রহমান মাহবুব প্রমুখ।

মাওলানা ক্বারী বোরহান উদ্দীন খানের সভাপতিত্বে এজতেমা পরিচালনা করবেন হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা জাহিদুল আলম ও মুফতি জামাল উদ্দীন খান।

স্বাধীনতার নেয়ামত ধরে রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে-আল্লামা মাহমূদুল হাসান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ