শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

এবার ভারতে নিষিদ্ধ হচ্ছে হিল্লা ও বহুবিবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার হিল্লা ও বহুবিবাহ বন্ধের উদ্যোগ নেয়ার কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্ট ‘হিল্লা বিয়ে’ ও ‘বহুবিবাহকে’ অসংবিধানিক বলে ঘোষণা করার পর এই পদক্ষেপ নেয় কেন্দ্র। খবর টাইমস অব ইন্ডিয়া - এর।

মুসলিম রীতিতে কোন দম্পতির মধ্যে তালাক কার্যকর হওয়ার পর পুনরায় তাদের বিবাহ করার অনুমতি শর্তসাপেক্ষ। এক্ষেত্রে  হিল্লা বিয়ে রীতি অনুসারে, স্ত্রীকে অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গে দাম্পত্য অতিবাহিত করার পর তাকে তালাক দিয়ে অথবা তার মৃত্যু হওয়ার পর আবার পুনরায় আগের স্বামীর কাছে ফিরে আসতে হয়।

নারী অধিকার কর্মীরা এটিকে নারীবিদ্বেষী দাবি করে সুপ্রিমকোর্টে তা বন্ধ করার জন্য পিটিশন দায়ের করেন। পিটিশনের বিষয়বস্তুতে সম্মতি জানিয়ে সুপ্রিমকোর্ট কেন্দ্র এবং আইন মন্ত্রণালয়ের কাছে নোটিশ পাঠায়। সেই সঙ্গে, পাশাপাশি, বহুবিবাহ ও হিল্লা বিয়ে নিয়ে দেশটির মুসলিম শরিয়াহ আইনের বিধানে কী বলা আছে, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে সরকার ও আইন মন্ত্রণালয়কে।

উ্লেখ্য, এর আগে, ২০১৭-র আগস্টে ‘তিন তালাক’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে শাস্তির বিধান জারি করেন ভারতের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন : ‘ইসলামে একসঙ্গে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ