শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ. এর স্ত্রীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: খ্যাতিমান আলেমে দীন আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ. (১৯৩৩-২০১৩ইং) এর সহধর্মিনী গতকাল রাত আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ সকাল নয়টায় জামিয়া শারইয়্যাহ্ মালিবাগ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয। জানাযার নামাযের ইমামতি করেন জামিয়া শারইয়্যাহর প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী। জানাযায় মাদরাসার ছাত্রদের পাশাপাশি অনেক আলেম-উলামা ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

বিশেষ করে তার জানাজায় বরেণ্য আলেমদের মধ্যে অংশ নেন, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ প্রমুখ।

জানাজান নামজের আগে সংক্ষিপ্ত কথা বলেন মরহুমার বড় ছেলে হাফেজ মাহবুব। তিনি তার মায়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

মরহুমার বড় নাতি মাওলানা ইমতিয়াজ মাসরুর বলেন, কাজী সাহেব হুজুরের আহলিয়া মালিবাগ জামিয়ার সবার জন্য ছিলেন মায়ের মত।তখন একধরণের আবেগঘণ পরিবেশ তৈরি হয়।

জানাজার পর মরহুমার লাশ যশোরে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হবে।

কাজী মুতাসিম বিল্লাহ’র স্ত্রী ছিলেন মাগুরার কলেজপাড়ার পীর হাজী আব্দুল হামীদের মেয়ে। কাজী মু’তাসিম বিল্লাহ’র মতো তিনিও ছিলেন বাংলা ভাষায় পারদর্শী। তার সঙ্গে কাজী মু’তাসিম বিল্লাহ রহ. ১৯৫৮ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মালিবাগ মাদরাসার মুহাতামিম ও শাইখুল হাদিস আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ ২০১৩ সালের ১৬ জুলাই ইন্তেকাল করেছিলেন। ৫ বছর পর তার স্ত্রী একই মাসে ইন্তেকাল করলেন।

মরহুমা ছিলেন ৪ ছেলে ও এক মেয়ের জননী।

আরও পড়ুন:  কাজী মু’তাসিম বিল্লাহ রহ. আমাদের গড়েছিলেন

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ