শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আল্লাহর দীন বাস্তবায়নের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম মইনুল এহসান : ভোলা প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার আসর বাদ ভোলা হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ।

প্রধান অতিথির বক্তব্যে মিয়াজী বলেন, এই জমিন আল্লাহর , তাই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর । আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া শান্তি আসতে পারে না । বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিকল্প নেই ।

‘বাংলাদেশের অবিসংবাদিত নেতা মরহুম মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর রহ. এই দ্বীন বাস্তবায়ন , আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে গেছেন। আমরা তারই দেখিয়ে যাওয়া পথে কাজ করে যচ্ছি।’

প্রধান অতিথি বাংলাদেশের মাটিতে ইসলামি হুকুমত কায়েমের জন্য সকলকে খেলাফত আন্দোলনের পতাকা তলে শামিল হওয়ার জন্য আহব্বান জানান ।

খেলাফত আন্দোলন ভোলা জেলার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান উসমানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর হাজী ফারুক আহমদ , কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস মাদারীপুরী , সাবেক ভোলা জেলা সভাপতি মাওলানা মাহমুদুল্লাহ তাহেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রচার সম্পাদক মো: শাহীন আলম চৌধুরি।

‘মুসলিম জাগরণের কবি অভিধায় ফররুখকে একঘরে করার চেষ্টাকে আমি সাহিত্যিক সততার মধ্যে ধরি না’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ