শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নেশার টাকা না পেয়ে মা-খালা-ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেশার টাকা না পেয়ে পাবনা জেলার বেড়ায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে পরিবারের এক সদস্য।

বুধবার (৪ জুলাই) ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান বলেন, ভোর ৪টার দিকে সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের বড় ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুনকে (৪৫) কুপিয়ে গলা কেটে হত্যা করে।

স্থানীয়রা ঘাতকের স্ত্রী রুনার(১৮) ররাত দিয়ে জানান, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে তাকে গরু জবাই করা ছুরি দিয়ে কোপানো হয়। এ সময় তার খালা ও ছোট ভাই এগিয়ে আসলে তাদেরও উপুর্যপরি কোপান তুহিন। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ সকালে বাড়ির উঠোন থেকে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারী তুহিন পলাতক।

ভয়ঙ্কর এক নেশার জগতে এখন শিশুরাও

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ