শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাত ৮টার পরে বাইরে থাকলেই আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উঠতি বয়সী কোনো শিক্ষার্থীকে রাত আটটার পর বাইরে পেলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি)।

বুধবার দুপুরে রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি।

এসপি বলেন, “উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না। আমি থানার ওসিদের নির্দেশ দেব, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকেরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।”

ওই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। সভায় উপস্থিত সবাই ইভ টিজিং, মাদক ও জঙ্গিবাদকে হাত উঁচিয়ে ‘না’ বলেন।

আরও পড়ুন : সন্ধ্যার পর বাইরে আড্ডা দিলেই গ্রেফতার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ