শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাইফার মৃত্যুতে চিকিৎসক ও হাসপাতালের অবহেলার প্রমাণ মিলছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: ডাক্তারের অবহেলা ও ম্যাক্স হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়েছে রাইফার। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে এমনটা বলা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ জুন) গভীর রাতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সমকালের সাংবাদিক রুবেল খানের অাড়াই বছরের কন্যা রাইফার মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে গাফিলতি ও ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতেই রাইফার মৃত্যুর কারণ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এদিকে রাইফার মৃত্যুকে কেন্দ্র করে সাংবাদিক ও চিকিৎসকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে উভয় পক্ষ রাজপথে অান্দোলন করছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরও রাইফার মৃত্যুর কারণ তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান অধিদপ্তরের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনসহ সদস্যরা রোববার চট্টগ্রাম পরিদর্শন করে গেছেন। ম্যাক্স হাসপাতাল পরিদর্শন শেষে কাজী জাহাঙ্গীর হোসেন হাসপাতালটির লাইসেন্সে ত্রুটি অাছে বলে জানান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান, পাচঁ দিনের তদন্তে আমরা চিকিৎসক, সাংবাদিক, নিহত রাইফার পরিবার, ম্যাক্স হাসপাতালে ঘটনার দিন দায়িত্বে থাকা নার্স, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং ম্যাক্স হাসপাতালে মালিক পক্ষের সাথে কথা বলে তদন্ত রিপোর্ট তৈরি করেছি। এতে ম্যাক্স হাসপাতালে শিশুর রাইফার মৃত্যুতে অবহেলা ও গাফেলতির প্রমাণ মিলেছে।

তবে তদন্ত রিপোর্টের বিষয়ে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এটি আমরা মিডিয়ার কাছে প্রকাশ করছি না।

হাটহাজারিতে ভুল চিকিৎসায় সাংবাদিককন্যার মৃত্যু : প্রতিবাদে মানববন্ধন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ