শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


প্রধানমন্ত্রীর নির্দেশের দ্রুত বাস্তবায়ন চায় তৃণমূল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলে অনুপ্রবেশকারীদের বা হাইব্রিড নেতাকর্মীদের বের করতে একাট্টা দলটির তৃণমূল নেতারা।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের দ্রুত বাস্তবায়ন চান তারা। শুধু তাই নয়, এসব নেতাকর্মীকে দিয়ে বলয় সৃষ্টিকারী প্রভাবশালী নেতা ও এমপিদের কঠোর শাস্তি দেয়ার পক্ষেও সোচ্চার হয়েছেন তারা।

এ ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় জোট শরিকদের কোনো কোনো আসনে নৌকার প্রার্থী দেয়ারও দাবি তৃণমূল আওয়ামী লীগের।

শনিবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার শেষ পর্বে এসব দাবি তুলে ধরবেন বলে দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতারা জানিয়েছেন।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ