শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ধর্মঘটের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে মালিকপক্ষ।

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান জানান, প্রশাসনের আশ্বাসে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও হাসপাতাল-ক্লিনিকগুলো যে সব দাবি জানিয়েছে তা বিবেচনার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাই আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে ম্যাক্সসহ তিন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসাসেবা এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সেসময় ডা. লিয়াকত আলী জানান, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ম্যক্স ও সিএসসিআর হসপিটালকে ১৪ লাখ টাকা জরিমানা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ