বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মহেশখালীতে একটি এলএনজি চালিত ৩,৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এতে ৪,৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিপিডিবি।

বিপিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ ও জিই পাওয়ার প্রেসিডেন্ট রাসেল স্টোকস বুধবার ঢাকায় বিদ্যুৎ ভবনে নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

জিই-এর সুইজারল্যান্ড শাখা এ যৌথ মালিকানা উদ্যোগের ৩০ শতাংশের মালিক হবে। বিপিডিবি’র মালিকানা হবে ৫১ শতাংশ। বাকি ১৯ শতাংশ সম্ভাব্য বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ৫,৬০০ একর জমির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১,৬০০ কোটি মার্কিন ডলার এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮০০ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন : লন্ডনে প্রথম মসজিদ নির্মাণকারী হাজী মোহাম্মদ ডোলি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ