শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, ৩ নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিন্নাত মোল্লার স্ত্রী আসমা বেগম (৫০), শেখ রবিউল ইসলাম স্ত্রী পলি বেগম (৩৫) ও বাচ্চু মোল্লার স্ত্রী হাসুরা বেগম (৬৫)।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে। তারা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বলে জানা যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসুরা বেগম নামে আরেক নারী মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান— পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন : মাদকাসক্তি ও উশৃঙ্খল জীবন নিয়ন্ত্রণে সহজ সমাধান হলিকেয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ