শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


বেফাকের অধীনে কাফিয়া ও ইফতা বিভাগের পরীক্ষা কবে থেকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

গতবছর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কাউন্সিল বৈঠকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসে। এসবের মধ্যে কওমি মাদরাসার কিতাব বিভাগের পঞ্চমস্তর কাফিয়া জামাত ও উচ্চতর ইফতা বিভাগের পরীক্ষাও বেফাকের তত্ত্বাবধানে হবে।

তবে নতুন এ সিদ্ধান্ত কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এ নিয়ে বিভ্রান্তি আছে। অনেকে মনে করছেন চলতি বছর থেকেই কার্যকর হবে নতুন সিদ্ধান্ত। আবার অনেকে বলছেন এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

অনেকের মন্তব্য এটি বেফাকের কাউন্সিল সভায় তাৎক্ষণিক উত্থাপন করা প্রস্তাব যা অনেকের সমর্থনের কারণে পাশ হয়েছে। কিন্তু এ নিয়ে বিস্তর পরিকল্পনা বেফাকের সামনে নেই।

অনেকেই আবার আলোচনা করছেন, ইফতা একটি স্বতন্ত্র বিভাগ যার তদারকি পুরোটা নিজস্ব প্রতিষ্ঠানের অধীনে হলেই ভালো।

তবে চলতি বছর থেকেই যে বেফাকের অধীনে এ দুটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বিষয়টি চূড়ান্ত। এমনটিই বললেন বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

আওয়ার ইসলামের সঙ্গে কথপোকথনে তিনি বলেন, আগামী শিক্ষাবছর থেকে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। আর শুরু হলে সেটা মাদরাসাগুলোকে নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ নিয়ে বেফাক আলোচনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলাদা কমিটি আছে। কুরবানির পর থেকে তরা নিয়মিত বিষয়টি নিয়ে বসবেন এবং এর প্রক্রিয়া শুরু করবেন।

একই বিষয়ে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ আওয়ার ইসলামকে বলেন, কাউন্সিলে এ প্রস্তাবের পর আনুষ্ঠানিকভাবে বসার সুযোগ হয়নি। তবে বিভাগ দুটির কেন্দ্রীয় পরীক্ষা আগামী বছর থেকেই শুরু করার খেয়াল রয়েছে।

কাফিয়া জামাত বেফাকের অধীনে এলে শিক্ষার্থীদের জন্য চাপ মনে হতে পারে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বেফাকের অধীনে কাফিয়া জামাতের পরীক্ষার পরিকল্পনা বেশ পুরনো। কিন্তু বাস্তবায়ন হয়নি।

সানভী আওয়াল (কাফিয়া) ও সানভী সানী (শরহেবেকায়া) নামে দুটি পরীক্ষার প্ল্যান শুরু থেকেই রয়েছে বেফাকের।

ইফতা বিভাগের পরীক্ষা নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন রয়েছে। সে বিষয়টি উল্লেখ করে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের প্রধান মুশরিফ