শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারত-বাংলাদেশ সীমান্তে কোন ধরণের সমস্যা নেই: রাজনাথ সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে । বৈঠকে সীমান্তসহ অন্যান্য আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কোনধরণের সমস্যা নেই বলেও মন্তব্য করেন  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

রোববার (১৫ জুলাই) বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা বলেন।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শুরুর আগে রাজনাথ সিংকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয় এবং বৈঠক শেষ হয় বেলা ১২টায়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সন্ধ্যায় শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায়  তিনদিনের সফরে  ঢাকায় এসেছেন। শনিবার (১৪ জুলাই) সকাল ১০টায় রাজনাথ সিং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি যমুনা ফিউচার পার্কে একটি নতুন, আধুনিক ও সমন্বিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে তিনি বিশেষ বিমানে রাজশাহী সফর করেন এবং যৌথভাবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন। আজ রবিবার দেশে ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুন : হজে উচ্চারিত কিছু আরবি পরিভাষার অর্থ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ