সুমাইয়া মাহমুদা: দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের টানাপোড়েন চলতেই থাকে। সম্পর্ক এই ভালো তো এই খারাপ। এই ভালো খারাপের মধ্যে জীবন কখনো উপভোগ্য হয়ে ওঠে আবার বিরক্তিও চলে আসে। এই সম্পর্ক যতক্ষণ ভালো থাকে ততক্ষণ মনে হয় দুনিয়াটা বেহেশত। কিন্তু সম্পর্ক খারাপ গেলেই ঘর বাহির সব নরক হয়ে ওঠে। তাই সম্পর্ক ভালো রাখার জন্য স্বামী স্ত্রী দুজনকেই কিছু বিষয় মেনে চলতে হবে।
কিছু বিরক্তিকর অভ্যাস আছে যার কারণে অনেকেরই দাম্পত্য জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর একবার সম্পর্ক নষ্ট হলে সেই সম্পর্ক পুনরায় আগের মত হয় না। সেইসব বিরক্তিকর অভ্যাসগুলোই আপনার সুন্দর সম্পর্কটিকে ভেঙে দেয়ার জন্য যথেষ্ট। সুতরাং এই অভ্যাসগুলো পরিহার করার চেষ্টা করুন।
১. খারাপ ব্যবহার না করা
তাকে এমন কিছু নিয়ে ঠাট্টা করা যাতে সে আঘাতপ্রাপ্ত হয়। এমন ধমক দেয়া যা অন্যদের সামনে তার অসম্মান হয়ে যায়। তাকে অপমান করা আপনার প্রতি তার শ্রদ্ধাবোধকে কমিয়ে দিবে। সুতরাং, স্বামী-স্ত্রী উভয়ই একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা।
২. বাড়াবাড়ি না করা
আপনার স্বামী/স্ত্রী কি করছেন, কি খেলেন কিংবা কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করা অবশ্যই আপনার কর্তব্য। কিন্তু এই সামান্য কুশল বিনিময় বিরক্তির পর্যায়ে তখনই পরে যখন আপনি অযথাই তার ওপর খবরদারি করতে যান। এখানে যাবেন না, সেখানে কেন গেলেন, এর সাথে কথা বলবেন না, তার সাথে মিশবেন না এই ধরনের অতিরিক্ত অধিকার খাটিয়ে কথা বলা বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। বুঝতে হবে কোন আচরণটি আকর্ষণীয় এবং কোনটি বিরক্তিকর।
৩. পেছনের কথা না বলা
অনেকের নিজের বর্তমান ভালোবাসার মানুষটির সামনে কথায় কথায় পুরনো দিনের কথা বলে থাকেন। এই অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। এতে করে আপনার ব্যাপারে ভাবনা আসতে পারে, আপনার মনে এখনো পুরনো দিনের বিষয়গুলো রয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটি দূর করুন।
৪. কথা শোনা
দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে হলে স্বামী/স্ত্রী উভয়কে ভালো শ্রোতা হতে হয়। আপনি আপনার স্বামী/স্ত্রীর কথা শুনলেন না বা শুনতে চাইলেন না এতে করে তিনি ভাবতে পারেন আপনি তাকে এড়িয়ে চলছেন। এই ভাবনাটি সম্পর্কের জন্য ভালো নয়। একে অপরের কথা মনোযোগ দি