শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দু'জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল।

তিনি বলেন, ভোরে হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায় র‌্যাব ও বিজিবি। এরই এক পর্যায়ে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। তল্লাশি চৌকি পার হওয়ার সময় সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়।

এবং র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে দু’জন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অারও পড়ুন- র‌্যাবের অভিযানের ‘প্রতিবাদে’ চট্টগ্রামে চিকিৎসা সেবা বন্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ