শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেটের সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম দল থেকে মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে আরিফুল হক চৌধুরীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে বদরুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান।

বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে আমি আজ থেকে নির্বাচন থেকে সরে গেলাম।

একইসঙ্গে দল মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে আমি সমর্থন করছি। ধানের শীষে ভোট দিয়ে ৩০ জুলাই বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করুন।

তিনি বলেন, আমি আমার মায়ের নির্দেশে মেয়র পদে প্রার্থী হয়েছিলাম। এখন মায়ের সম্মতি নিয়েই নির্বাচন থেকে সরে দাড়ালাম। বক্তব্য দেয়ার সময় সেলিমের পাশেই তার মা এবং স্ত্রী উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, সেলিম ও আরিফের নিরাপত্তা চাই। কারণ আজও সেলিমকে পুলিশ তুলে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপির কৌশলের কাছে পুলিশ পরাজিত হয়।

আমান বলেন, সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: বিএনপি থেকে সিলেটর সেলিম বহিষ্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ