শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রচণ্ড বাতাসে পদ্মানদীতে উত্তাল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল ১১টা পর থেকে প্রচণ্ড বাতাসে নদীতে উত্তাল ঢেউয়ের শুরু হয়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়।

এছাড়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ওই নৌরুটে। এতে করে ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পবিত্র জমজম কূপ নিয়ে ডকুমেন্টারি ফিল্ম (ভিডিও)

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ