শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২ নৈশপ্রহরীকে হত্যা করে ৩ দোকানে ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়হান (৬৫) বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মৃত আবদুস সামাদের ছেলে ও মোতালেব (৫৫)বন্দরের চৌরাপাড়া এলাকার মৃত হবি মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, শুক্রবার রাতে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় ১০-১২ সদস্যের একদল ডাকাতির উদ্দেশে যায়। এ সময় নৈশপ্রহরী রায়হান ও মোতালেব বিষয়টি টের পেলে ডাকাতরা ভারী লোহার দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে তিনটি ব্যাটারির দোকানে ডাকাতি করে। এ সময় প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান ওসি।

আরাও পড়ুন- অবশেষে সাভার তাবলিগের মারকাজে স্বস্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ