শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজশাহীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে এ সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন  খাদিজাতুল কোবরা কেয়া (৩০), কেয়ার মেয়ে রায়সা খাতুন (০৬) ও ছেলে আহসান হাবীব আহানাব (০৫) এবং চালক পলক (৩৫)।

এ ঘটনায় নিহত কেয়ার স্বামী চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও তার কজের মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে খাদিজাতুল কোবরা কেয়া ও তার মেয়ের মৃত্যু হয়। পরে ছেলে আহানাব ও চালককে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের অবস্থায় মারা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ