শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় গোদাগাড়ী উপজেলা হাসপাতালের এক ফার্মাসিস্টকে আটক করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকে পাচারের সময় রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই ওষুধ জব্দ করা হয়।

আটক হওয়া ফার্মাসিস্টের নাম সাইফুল ইসলাম (৪০)। আটক সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত রাজশাহী সিভিল সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন।

র‌্যাব রাজশাহী-৫ এর কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, সরকারি বরাদ্দের বাইরে ওই ওষুধগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ সরবারহকারী ট্রাকটি আটক করা হয়। এরপর ট্রাকের সঙ্গে থাকা গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরেক হোতা সিলিভ সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ