শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুষ্ঠ নির্বাচন নিয়ে বরিশাল ইসলামী আন্দোলনের প্রার্থীর আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরী হচ্ছে। সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এমন সন্দেহ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।

আজ ২৭ জুলাই শুক্রবার জুমা’র নামাজের পরে স্থানীয় জনগনের সাথে সভাকালে তিনি এ  কথা বলেন।

তিনি বলেন,  বিভিন্ন মহলে সাধারণ জণগনের মধ্যে নির্বাচনমূখী আলোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। যেখানে নির্বাচনী আমেজ তৈরী হওয়ার কথা সেখানে এর পূর্বে অনুষ্ঠিত খুলনা, গাজীপুর সহ অন্যান্য সিটি নির্বাচনে সেন্টার দখল, ব্যালট ছিনতাই করে ফলাফল সরকার দলীয় প্রার্থীর পক্ষে যাওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে, বিসিসি নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ফেলার অপচেষ্টা হতে পারে।

তিনি আরো বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, ভোট দিতে পারলেও তা সুষ্ঠু গণনায় আসবে কিনা এ নিয়ে সাধারন জনগনের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তাই বিসিসি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের দিন ভোটারদের ভোট প্রদানের পাশাপাশি সন্ত্রাসীদের হাত থেকে ভোট হেফাজতের দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর হতে আহ্বান করেন মেয়র প্রার্থী।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহ্বায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, মাওলানা আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন: পটুয়াখালীর লালুয়া ইউপি নির্বাচনেও ইসলামী আন্দোলনের ভালো ফল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ