শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এটা কেয়ামতের মত ঘটনা এজেন্টরা হাহাকার করছে: সারোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ২০টির বেশি কেন্দ্রে বিএনপির প্রায় ৫০ জন এজেন্ট বের করার অভিযোগ বিএনপির।

এদিকে বরিশালের ১ নং ওয়ার্ডে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ৪০ মিনিটে ভোট দেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে ভোটগ্রহণ। তিন সিটিতে মোট ১৭ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বরিশালের বিএনপির মেয়রপ্রার্থী মুজিবুর রহমান সারোয়ার সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

প্রায় ৫০টি কেন্দ্রে এই অবস্থা বিরাজ করছে। ৩০ নম্বর সেন্টারে কোনো এজেন্টেকে ঢুকতেই দেওয়া হয়নি। পুলিশ এজেন্টদের বের করে দিচ্ছে।

তিনি বলেন, এটা কেয়ামতের মত ঘটনা। এজেন্টরা হাহাকার করছে। মানুষ কার কাছে সিকিউরিটি চাইবে? কে তাদের নিরাপত্তা দেবে?

তবে আওয়ামী লীগ প্রার্থী সাদিক বলেন, সবখানে সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা চাই। আমি নৌকার জয়ে আশাবাদী। জিতবেন একজনই। ফল বিপক্ষে গেলে, যদি হারি তাও মেনে নেব।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন (রারিক) নির্বাচনের দুটি কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

এরমধ্যে ২১ নম্বর ওয়ার্ডের শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (পুরুষ ও মহিলা) ধানের শীষ প্রতীকের ১৫ জন পোলিং এজেন্টের কাউকে ঢুকতে না দেয়ার অভিযোগও উঠেছে।

অভিযোগ উঠেছে, নগরীর বিল সিমলা এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ক্রীড়া কমপ্লেক্স কেন্দ্রে (পুরুষ) মেয়র পদে নৌকা প্রতীক ও কাউন্সিলর পদে একজন প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

রাজশাহীর এক কেন্দ্রে ৩০ মিনিটে ৫৬ ভোট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ