শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বরিশালে হাতপাখার নির্বাচন বর্জন; ব্যাপক অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সিটি নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি ওবায়দুর রহমান মাহবুব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বরিশাল টাউন হলের সামনে হাতপাখার নির্বাচনী অফিসে বেলা সাড়ে এগারটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বরিশালে ভোট ডাকাতির অভিযোগ এনে তিনি বলেন, এটা গণতন্ত্র নয়, গণতন্ত্র এটাকে বলে না। যে ডিজিটাল ডাকাতি হচ্ছে তাতে বরিশালের মাটিতে ভোটকে কলঙ্ক করা হয়েছে।

তিনি বলেন, বরিশালের প্রতিটি সেন্টার ঘুরে একই অবস্থা দেখা গেছে। প্রতিটি সেন্টারে কারচুপি হচ্ছে। কেন্দ্র থেকে হাতপাখার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। পর্যবেক্ষকদেরও কেন্দ্র ছেড়ে চলে যেতে বলা হয় অন্যথায় ভিন্ন ব্যবস্থা নেয়ারও হুমকি দিচ্ছে তারা।

মাওলানা মাহবুব বলেন, আমরা এ ধরনের ভোট পছন্দ করি না, এ ধরনের ভোট চাই না। এ জন্য আমরা ভোট বর্জন করলাম।

অনেক কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, সেগুলোতে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নেই বলেও অভিযোগ করেন মুফতি ওবায়দুর রহমান মাহবুব।

সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, আজ এটা প্রমাণ হয়ে গেলো এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়।

বরিশালবাসী অনেক আশায় ছিল তারা এবার শান্তিতে ভোট দেবে। কিন্তু শেষ পর্যন্ত তারা নিরাশ হয়েছেন। অনেক কেন্দ্রে মহিলারা ভোট দিতে না পেরে কাদতে কাদতে বের হয়ে এসেছেন বলেও তারা অভিযোগ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ ভোটার রয়েছেন। আর এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী (মই)।

ইসলামী আন্দোলন প্রার্থী ছাড়াও বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সারোয়ারও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন সকাল সকাল অন্তত ৫০ জন বিএনপি এজেন্টকে বের করে দেয়া হয়েছে।

এছাড়াও  বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে।

এটা কেয়ামতের মত ঘটনা এজেন্টরা হাহাকার করছে: সারোয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ