শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার কুমিল্লায় তিন শিক্ষার্থীকে চাপা দিল বালুর ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন যখন তুঙ্গে তখন কুমিল্লায় স্কুল থেকে বাড়ি ফেরা তিন শিক্ষার্থীর গায়ে তুলে দেয়া হলো বালুর ট্রাক।

এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার নামের দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। আহত হয় একই শ্রেণির আরও দুই শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোমতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মুরাদনগর উপজেলার জয়নাল আবেদীনের মেয়ে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনার গোমতা ইসাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আকলিমাসহ অন্যান্য সহপাঠী স্কুলে ক্লাস শেষে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় আকলিমা ও তার সহপাঠীদের ওপর একটি বালুবাহী ট্রাক তুলে দেয় চালক। এতে তিন স্কুলছাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে।

আন্দোলনের মধ্যেই আরেক বাস উঠে গেল রিকশার উপর

মতিঝিল-মিরপুরে শিক্ষার্থীদের অবরোধে স্থবির অনেক এলাকা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ