শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দিয়ার বাসায় গিয়ে হাসির ব্যাখ্যা দিলেন নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকায় জাবালে নূর বাসের চাপায় নিহত কলেজ শিক্ষার্থী দিয়া খানম মিমের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির বলেন, নৌপরিবহনমন্ত্রী বাসায় এসে আমাদের সান্তনা দেন। আমি তাকে বলেছি সড়কে যেসব অদক্ষ ড্রাইভার আছে তাদের লাইসেন্স বাতিল করেন। লাইসেন্স চেক করেন।সড়কে চলাচল করার ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এসময় মন্ত্রী এসব করবেন বলে আশ্বাস দেন। এমনকি এগুলো নিয়ে বুধবার মিটিং করা হয়েছে বলেও আমাকে জানান।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাষ্য সম্পর্কে দিয়ার বাবা বলেন, ঘটনার পরদিন তার হাসি নিয়েও ব্যাখ্যা দেন তিনি। মন্ত্রী বলেছেন, অন্য একটা বিষয় নিয়ে কথা হাচ্ছিল। সেসময় আমি হাসছিলাম। দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করায় উত্তর দেওয়ার সময় সেই হাসিটাই ছিল।

তিনি বলেন, আমি তখনো জানতাম না ঘটনাটা। বুঝতেও পারিনি। তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা চাই। সকল শিক্ষার্থীদের কাছেও ক্ষমা চাই।

এর আগে দুই শিক্ষার্থী নিহতের পর বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। পরের দিন অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চান নৌমন্ত্রী।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে আ. লীগ নেতা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ