শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রুবেল ও তার বন্ধু রাফি।

বুধবার জামালপুর পৌর এলাকার চন্দ্রা মিয়াপাড়ায় ওই যুবকের বন্ধু রাফির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার জামালপুর সদর থানায় মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

গ্রেপ্তার রুবেল জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন নাওভাঙ্গা চরের আজগর আলীর ছেলে এবং রাফির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। রাফি চন্দ্রা মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

অভিযোগে জানা গেছে, খুপিবাড়ী এলাকার ওই তরুণী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জামালপুর শহরের নাওভাঙ্গা চরের বখাটে রুবেল ওই তরুণীর সাথে দেখা করার জন্য তাকে শহরে আসতে বলে।

তার কথা মত ওই তরুণী প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে ১ আগস্ট দুপুরে বেলটিয়ার খুপিবাড়ির বাসা থেকে বের হয়ে রুবেলের সাথে দেখা করে। রুবেল কৌশলে তাকে তার বন্ধু রাফির বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে একটি রিকশায় তুলে দেই। মেয়েটি বাসায় গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়।

এ ঘটনায় ওই তরুণীর বাবা ধর্ষণের অভিযোগে ২ আগস্ট জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

সদর থানার উপ-পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা ফয়সাল জানান, ধর্ষণ মামলার আসামি রুবেল ও রাফিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা, রাতেই অভিযান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ