শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খুলনায় ৪৮ চালককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় বিভিন্ন যানবাহনের ৪৮ চালককে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মহানগরীর তিনটি ভিন্ন ভিন্ন স্পটে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ, ফিটনেসবিহীন, লুকিং গ্লাস ছাড়া যানবাহন, লাইসেন্সহীন, অপ্রাপ্ত বয়স্ক ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ইমরান খান ও রাশেদুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসনের এনডিসি আরাফাতুল আলম বলেন, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান ও খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ উপস্থিত থেকে যানবাহন ও চালকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন। পরে বিভিন্ন অপরাধে ৪৮ জনকে শাস্তির আওতায় আনা হয়। জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ধানমন্ডি আ’লীগ অফিসে হামলায় আহত ১৭: দাবি কাদেরের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ