বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ধানমন্ডিতে শিক্ষার্থীদের ওপর কাঁদানো গ্যাস; লাঠিপেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডিতে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটার শিকার হয়েছেন।

রোববার ধানমন্ডিতে শিক্ষার্থীদের মিছিলে হেলমেট পরে ও লাঠি হাতে হামলা চালায় যুবকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হন।

এ সময় বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিক এম এন আহাদও আহত হন। তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়েছে।

দুপুরে হাজার হাজার শিক্ষার্থী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে জিগাতলার দিকে গেলে তাদের উপর পুলিশ ক্যাদানো গ্যাস নিক্ষেপ করে। লাটিসোটা দিয়ে হামলাও চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ‍উপর।

ক্লিক বিসফটি

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর তা থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন বলেও জানা যায়।

শাহবাগের দিক থেকে যাওয়া মিছিলটির ধানমন্ডি ২ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে জমায়েত হওয়ার কথা ছিল। তারা সেখানে জড়ো হলে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে জিগাতলায় সীমান্ত স্কয়ারের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। অনেকে নির্মাণাধীন ভবনগুলোয় আশ্রয় নেয়। বেশির ভাগ শিক্ষার্থী এখন সীমান্ত স্কয়ারের দিকে অবস্থান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শ খানিক বিজিবি সদস্য অবস্থান করছে।

‘বলপ্রয়োগ না করে তাদের কি চুমু খাবে?’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ