আওয়ার ইসলাম: পটুয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় মো. ছিদ্দিকুর রহমান (৪৯) নামে এক শিক্ষকের পায়ের রগ কেটে দিয়েছে তার ভাতিজা। মঙ্গলবার রাতে সদর উপজেলার কিসমত মৌকরন গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ছিদ্দিকুর রহমান শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আহত শিক্ষক ও তার ভাই জিএম মালেক জানান, মঙ্গলবার রাতে তার চাচাতো ভাইয়ের ছেলে আনোয়ার ও সৌরভ তাকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
একপর্যায়ে তার দুই পায়ের রগ কেটে দেয় তারা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পটুয়াখালী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বরিশাল হাসপাতালে প্রেরণ করে।
সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দ্রুত ঘুমিয়ে পড়ার সবচেয়ে কার্যকর এবং বিজ্ঞানসম্মত ৮ উপায়
আরএম/