শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার ধাপেরহাট উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার সাইফুল ইসলাম (৩৮) ও ঢাকার মিরপুর-১১ এর বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসের চালকের চোখে ঘুম চলে আসে। এসময় যাত্রীদের সতর্কতা সত্বেও চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন। বাসটি ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় দুই জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালককে বারবার সতর্ক করার পরও তিনি নিজের ইচ্ছামতো বাস চালাচ্ছিলেন। পরে উল্টে গেলে বাসযাত্রী চাঁদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলে নিহত হয়।

ধাপেরহাট পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাটে ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ৩
রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

[যারা ব্যবসা ও ব্যবসার হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন তাদের জন্য এলো বিসফটি।  ব্যবসাকে সহজ ও হাতের মুঠোয় নিন বিসফটির সাহায্যে- রেজিস্ট্রেশন করুন বিসফটিতে।]

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ