রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রমনা লেকে ডুবে প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রমনা উদ্যানের লেকে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহফুজ ও আদনান নামে এ দু’জন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তো।

রোববার (১২ আগস্ট) দুপুরে স্কুলফাঁকি দিয়ে রমনা উদ্যানে গিয়ে গোসল করতে নেমে দু’জনে ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

তাদের সতীর্থ আরিফ জানায়, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দু’জনেই পানিতে ডুবে যায়। আরিফের চিৎকারে আশপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরিফ জানায়, তার এবং আদনানের পরিবার শাহজাহানপুরের গুলবাগে থাকে।

আরও পড়ুন: রাজধানীতে বাবার থাপ্পড়ে শিশুর মৃত্যু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ