শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাভার উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিক হক্কানী; সেক্রেটারী মুফতি আলী আজম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভার আমীন কমিউনিটি সেন্টার। দীর্ঘদিন যার পরিচয় ছিল বিবাহ, জন্মদিন, সুন্নাতে খাতনা ও ইত্যাদির আয়োজনস্থল। কিন্তু আজ তার ইতিহাসে আরো একটি বিষয়ও সংযুক্ত হলো। তা হলো উলামায়ে কেরামের সভাস্থল।

সাভারের উলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন ‘সাভার উপজেলা উলামা পরিষদ’ এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের কারণে আমীন কমিউনিটি সেন্টার ও তার আশেপাশের এলাকা আজ উলামায়ে কেরামের পদচারণায় ধন্য হয়েছে। প্রায় একহাজার আলেমের সমাগম হয়েছিল।

কাউন্সিলের কারণ ছিল সাংগঠনকে মজবুত নেতৃত্বের হাতে তুলে দেওয়া। যা পরিচালনা কমিটি পরিপূর্ণ সফল হয়েছে। অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন আজকের এই নির্বাচন।

বেলা এগারোটা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং তা দীর্ঘ একঘন্টা চলে। জোহরের পর থেকে শুরু হয় ভোট গণনা।

দীর্ঘ অপেক্ষার পর নির্বাচন কমিশন মাওলানা এমদাদুল হক সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন মাওলানা আলী আজম।

কিছু দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে আওয়ার ইসলামকে জানান সংগঠনটির সাবেক যুগ্ম সদস্যসচিব মাওলানা কাউসার খন্দকার।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাসত খাঁন ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা আলী আকরাম, মাওলানা মাহফুজ হায়দার কাসেমীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

সভায় ইসলামি সঙ্গীত পরিচালনা করেন জাগো মুসলিম শিল্পীগোষ্ঠির পরিচালক সাব্বির আহমদ শাহীন।

জাতিকে আরও ভালো কিছু উপহার দিতে সচেষ্ট হোন: মাওলানা সাদিক হক্কানী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ