বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

জামেয়া ফরিদাবাদের দাওরা হাদিসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের শীর্ষ আলেমে দীন শাইখুল ইসলাম অাল্লামা শাহ অাহমদ শফীর মতামত অনুযায়ী কওমি শিক্ষার সর্বোচ্চস্তর দাওরা হাদিস (তাকমিল)-কে আল হাইয়াতুল উলইয়া’র সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক স্টাডিজ ও অারবি সাহিত্যে মাস্টার্স সমমান এর মর্যাদার স্বীকৃতির খসড়া মন্ত্রীসভায় পাস করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অান্তরিক অভিনন্দন জানিয়েছেন জামিয়া অারাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের দাওরা হাদীসের শিক্ষার্থীরা।

আজ এক বিবৃতিতে জামিয়ার দাওরা হাদিসের মজলিসে শুরার সদস্য শুয়াইব মুমিন, অাবু রায়হান, তানভীর জামিল ও গোলাম মোস্তফা এ অভিনন্দন জানান।

তারা বলেন, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেয়ায় অামরা অানন্দিত।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

অামরা দীর্ঘ ১২/১৩ বছর ইসলামিক স্টাডিজ ও অারবি সাহিত্যের ওপর পড়াশুনা করলেও  সরকারি গণনায় ধরা হতো না। ছিল না মাস্টার্সের ন্যায্য সমমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অামাদের সে স্বীকৃতি দেয়ায় অামরা তাকে অন্তরিক অভিবাদন জানাই৷

একই সঙ্গে আমরা কামনা করি শিগগির আইনটি যেন সংসদে আলোচনার মাধ্যমে পাস করা হয় এবং এতে কোনো প্রকার ফোকফোকর না রাখা হয়।

স্বীকৃতির পর আমাদের কী করণীয়?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ