শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলা ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে বেশ কয়েকজন নতুন মুখ দেখা গেছে।

নতুন হিসেবে দলে জায়গা পেয়েছেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। তবে এ দলে তাসকিন আহমদ নেই। ২৭ আগস্ট থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে তারা।

১৪তম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই পূর্ণ সদস্য শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরের ১৮ তারিখ প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

বাছাই খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান। এদের মধ্য থেকে একটি দল খেলবে গ্রুপ ‘এ’তে।

বাংলাদেশ দলে রয়েছেন যারা- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবুজায়েদ চৌধুরী রাহী, নাজমুল হাসান শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালিদ আহমেদ, জাকির হোসেন,সানজামুল ইসলাম, মোহম্মদ মিঠুন ও ফজলে রাব্বি।

হজব্রত পালনে মক্কায় পৌঁছেছেন সাকিব

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ