বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ আগস্ট) তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে অবহিত আছি।

ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমির সহপাঠীরা জানিয়েছেন, ইমি কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা জানান, একটি মেয়েকে হলের বাইরে থেকে ডিবি তুলে নিয়ে গেছে। বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছেন।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ