রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

প্রতারণা বন্ধে আসছে হজ আইন: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজে যাওয়া নিয়ে আর কেউ যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য এবারের হজের পর হজ আইন করবে সরকার।

বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শেষ হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী এবং সচিব বলেছেন, যেসব এজেন্সি এবছর হজযাত্রীদের সাথে প্রতারণা করেছে তাদের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ থেকে বিমানের শেষ হজ ফ্লাইট বুধবার। শেষ ফ্লাইটের যাত্রী ধর্মমন্ত্রী এবং সচিব। ফ্লাইটে যাওয়ার আগে হজ ক্যাম্পে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সবশেষ সংবাদ সম্মেলন।

মন্ত্রীর বক্তব্যের পর, ৬০৬ জনের হজে যেতে না পারা নিয়ে কথা বলেন ধর্ম সচিব।

সংবাদ সম্মেলনে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম উপস্থিত ছিলেন।

গত ১০ অগাস্ট হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না।

গত ১৪ জুলাই শুরু হয় হজ ফ্লাইট। ২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ