শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মক্তব থেকে বাড়ি ফেরা হলো না মীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী শহরে একটি  ডোবা থেকে বেহেশতী আক্তার মীম নামের সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের আরামবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের পাশে ডোবাতে শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভান্ডারিয়ার মো. কবির পেশায় দিনমজুর। দীর্ঘদিন থেকে পৌর এলাকার আরামবাগে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার মেয়ে বেহেশতী আক্তার মীম প্রতিদিনের মতো সকালে পার্শ্ববর্তী মক্তবের উদ্দেশ্যে বের হয়।

কিন্তু মক্তবের সময় পেরিয়ে গেলেও বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের পাশে ডোবা থেকে মীমের মরদহ উদ্ধার করা হয়। বেহেশতী আক্তার মীম স্থানীয় আরামবাগ মাদরাসার ছাত্রী।

মীমের মা নূর নাহার জানান, রাতে মীম তার দাদীর সাথে ঘুমায়। সকালে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি সে।

মক্তবের শিক্ষক আবদুল করিম জানান, সকালে মক্তবে আসেনি মীম।

স্থানীয়রা বলছেন, ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, ‘নিহত শিশু  বুধবার সকালে তার দাদীর বাসা থেকে মক্তবে যাওয়ার পথে নিখোঁজ হয়। চার ঘন্টা পর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ