শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজারে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতরবাড়ি ইউনিয়নে দুর্বৃত্তদের কোপে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক যুবলীগের সভাপতি জিয়াবুল হক। গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় দুর্বৃত্তরা হাত-পা কেটে দেওয়ার পর মহেশখালী উপজেলার মাতরবাড়ি যুবলীগ নেতা জিয়াবুল হক রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ছোট ভাই ও ইউপি মেম্বার সরওয়ার কামাল জানিয়েছেন, কয়েকদিন ধরেই স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করছিল। এ বিষয়ে মহেশখালী থানা ও মাতারবাড়ির পুলিশ ফাঁড়িতে কয়েকটি মামলাও করা হয়েছিল।

সরওয়ার কামাল অভিযোগ করে বলেছেন, ‘বুধবার জিয়াবুল হক ব্যবসার প্রয়োজনে বাংলা বাজার যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। তারা আমার ভাইয়ের ডান হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাতে তার মৃত্যু হয়।’

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও তার লোকজনের হাতে জিয়াবুল নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ওই এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে সাইকেল চালিয়ে হজে পুরো পরিবার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ