শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এনা পরিবহণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনা পরিবহণের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে পড়ায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বাসে থাকা যাত্রী ও ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে এনা পরিবহণের এসি বাসটি কোমরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি মহাসড়ক ঘেষে দোকানের ভিতর ঢুকে পড়ে। এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাসের যাত্রী ও ব্যবসায়ীসহ ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে এরদোগান-ম্যাক্রোঁ ফোনালাপ

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ