শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহেশখালীতে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যুবলীগ নেতা জিয়াবুল হক খুনের ঘটনায় পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করেছে।

আটকরা হলেন, মাতারবাড়ী সর্দার পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ওবায়দুল মান্নান (২৩), মাইজপাড়া গ্রামের মৃত মাইজ্যা মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৪৫), মগডেইল গ্রামের বকসু মিয়ার ছেলে মো. আজম (২৪) ও সামছুল আলমের ছেলে মিরাজ উদ্দিন (২৩)।

চিংড়ী প্রজেক্ট ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ১৫ আগস্ট বুধবার বিকেল মাতারবাড়ীর বাংলাবাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় জিয়াবুলকে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, জিয়াবুল হত্যার ঘটনায় জড়িতদের আটক করতে বুধবার রাতেই মাতারবাড়ীতে অভিযান চালানো হয়। সেখানে অনেক তথ্য বিশ্লেষণের পর চার সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে নিহতের পরিবার থেকে এখনও এজাহার না দেয়ায় মামলা হয়নি। রাতেই নিহতের দাফন শেষ হয়েছে। আটকদের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পৃথক দুটি জানাজা শেষে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সামাজিক কবরস্থানে জিয়াবুলের দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ