শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মেয়র আরিফকে মুয়াজ্জিন কল্যাণ সমিতি’র সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মুয়াজ্জিনগণ সমাজের সম্মানিত ব্যক্তি, তাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান করার আমাদের নৈতিক দায়িত্ব।

মুয়াজ্জিনগণ ভাগ্যবান ব্যক্তি, তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেন। তাদের আজান শুনে আমরা সঠিক সময়ে জামাতের সাথে নামাজ আদায় করি।

তিনি বলেন, মুয়াজ্জিন কল্যাণ সমিতি আমাকে সংবর্ধনা দিয়ে যে সম্মানিত করেছে আমি এ সম্মান নগরীর সকল মুয়াজ্জিনদের উৎসর্গ করলাম।

মেয়র আরিফ ১৬ আগস্ট বৃহস্পতিবার রাতে কুমারপাড়া মুয়াজ্জিন কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও সিলেট মহানগর শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মুয়াজ্জিন কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও সিলেট মহানগর সভাপতি মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ সাধারণ হাফিজ জাহেদ আহমদ, অর্থ সম্পাদক উছমান গনি, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ইয়াহইয়া, প্রচার সম্পাদক হাফিজ আবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাসহুদ আহমদ, সদস্য ফয়সল আহমদ, শফিকুর রহমান, জাবির আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, হাফিজ আব্দুল হামিদ, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, হাফিজ জামিল আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ আব্দুল হান্নান, মাওলানা আশরাফ আলী, হাফিজ আনছার উদ্দিন, মাওলানা জয়নাল আবদীন, মাওলানা জুবায়ের, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুল হাদি, আব্দুল মালিক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শফিকুর রহমান, আব্দুল আলিম, মাওলানা ফারুক আহমদ, হাফিজ নুর উদ্দিন, হাফিজ মনসুর, হোসাইন আহমদ, সমাজসেবী বাবু মিয়া, শামীম আহমদ। এছাড়াও মুয়াজ্জিন কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় মেয়াদে মেয়র আরিফুল হক চৌধুরী পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ ও জাতি এবং মেয়র আরিফের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য ও মেন্দিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা জয়নুল আবেদীন। বিজ্ঞপ্তি

কওমি স্বীকৃতির আইন পাস হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ