বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ঈদের ছুটিতে বাড়ি গেলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারী প্রতিনিধি: ঈদের বাকি আর তিন দিন। নিজ কর্মস্থল ছেড়ে গ্রামে ফিরছেন মানুষ।ঈদ করবেন পরিবারের সঙ্গে।

শনিবার সেই বাড়ি ফেরা মানুষের মিছিল শামিল হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। প্রিয় এ কর্মস্থলেই থাকেন তিনি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

বেশির ভাগ কুরবানির ঈদ মাদরাসায় করলেও এবার নিজের বাড়ি রাঙ্গুনিয়ায় ঈদ করতে গেলেন তিনি।

শনিবার (১৮আগস্ট) সকালে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় জামিয়ার ছাত্র-শিক্ষকগণ তাকে বিদায় জানান।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর জন্ম ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে। ১৯৮৬ সাল থেকে তিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘কথিত সুন্নীরা বুঝতে পারছে কওমির স্বীকৃতি হলে তাদের দিন ফুরিয়ে যাবে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ