শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন ১৬ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন সিএমএম আদালত।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৫ জন এবং ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় উড়াল সেতুর ঢালে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত এবং আরও নয়জন আহত হয়।

এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।

আটক ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের শিক্ষার্থী।

এ ছাড়া এজাহারে নাম থাকায় পলাতক আছেন ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থী। তারা ২১টি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়  ছাত্র।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসামিদের কাছ থেকে তাদের নাম ও ঠিকানা জানা গেছে। এছাড়া মামলার ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ