শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাজীপুরে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা, প্রাইভেটকার ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী আহত হওয়ার জেরে প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার আসপাডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।

আটক প্রাইভেটকার চালক আল মাহমুদ (২৯) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাদরাসাপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

শ্রীপুরে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা, প্রাইভেটকার ভস্মীভূত

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মহাসড়কের আসপাডা মোড় এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী এক নারী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে গাড়িটি ভস্মীভূত হয়।

গুরুতর আহত ওই নারীকে প্রথমে মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ