শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বের সর্ববৃহৎ রকেট আর্টিলারিতে বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছে তুরস্ক।

দেশটির শীর্ষস্থানীয় রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘রকেটসান’ এ রেকর্ড করেছে বলে রোববার খবর প্রকাশ করেছে ইয়ানি শাফাক।

রকেটসানের পক্ষ থেকে গণমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে উল্লেখ করে খবরে বলা হয়েছে, জোবারিয়া নামে বহুমুখি ক্রাশ রকেট লাঞ্চার সিস্টেম তৈরি করে এ রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি।

সংযুক্ত আরব আমিরাতের জন্য জোবারিয়া উৎপাদন করা হয়েছে। বিশ্বে এ পর্যন্ত যত রকেট সিস্টেম রয়েছে তার চেয়ে জোবারা রকেট সিস্টেমে রকেটের ব্যারেলের সংখ্যা বেশি বে রকেটসানের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জোবারাকে বিশ্বের সবচেয়ে শক্তিশারী ১২২ মিলিমিটার আর্টিলারি রকেট সিস্টেম হিসেবে বিবেচনা করা হচ্ছে। রকেট লঞ্চারটিতে ১০ চাকার সেমিট্রেইলার ব্যবহার করা হয়েছে। প্রতিটি ট্রেইলারে একটি করে ১২২ মিলিমিটার রকেট রয়েছে।

নতুন এ রকেট সিস্টেম থেকে ৩৭ কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যে ২৪০টি রকেট নিক্ষেপ করা সম্ভব। লক্ষ্যবস্তুর চতুর্দিকে চার কিলোমিটার পর্যন্ত এলাকা এ রকেটের আঘাতে ধ্বংস হবে।

উল্লেখ্য, গত বছর তুরস্কের শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে। যা এর আগের বছরের তুলনায় প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ