শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতের প্রধানমন্ত্রীকে খুনের ছক, পাঁচ রাজ্যে তল্লাশি পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোয়েন্দারা খবর পেয়েছিলেন আগেই৷ সেই মতো সতর্ক করে দেওয়া হয়েছিল প্রশাসনকে৷ গোয়েন্দা সূত্রে খবর ছিল মাওবাদীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছে৷

মঙ্গলবার সেই সতর্কবার্তার সূত্র ধরেই আটটি জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ৷ পাঁচ রাজ্যের আটটি জায়গায় চিরুণি তল্লাশি চলে বলে জানা গিয়েছে৷

পুলিশ সূত্রে খবর, একটি মাওবাদী সংগঠন প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেছে৷ এই বার্তার পরেই মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা, দিল্লি ও ঝাড়খন্ডে তল্লাশি চলে৷ পুলিশের বেশ কয়েকটি দল এই রাজ্যগুলির আটটি জায়গায় তল্লাশি চালায়৷

প্রসঙ্গত, ভীমা-কোরেগাঁও বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রীর খুনের ছকের কথা জানতে পেরেছিল মহারাষ্ট্র পুলিশ৷ কিছুদিন আগে, ভীম কোরেগাঁও হিংসা মামলায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুণে পুলিশ।

আর সেখান থেকেই একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। সেই ল্যাপটপ ঘেঁটে বেশ কিছু তথ্য উদ্ধার হয়৷ বলা হয়েছিল রাজীব গান্ধীর মতো নরেন্দ্র মোদীকেও বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হবে৷ তারপর থেকেই তল্লাশির ওপর জোর দেয় পুলিশ৷

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ