শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ত্রিপুরা পল্লীতে ৪ শিশুর মৃত্যুর পর টিকা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরা পল্লীতে কোন দিনই টিকাদান কর্মসূচি চালানো হয়নি। তাই এখানকার বেশিরভাগ শিশু কোন টিকা পায়নি।

এই শিশুরাই আক্রান্ত হচ্ছে নানা রোগে। যাদের মধ্যে সম্প্রতি চার শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এত কিছুর পর ত্রিপুরা পল্লীতে টিকা কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছর সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় ৯ শিশু। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষায় বেরিয়ে আসে টিকা না পাওয়ায় এই মৃত্যু।

এবার হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে মারা গেল ৪ শিশু। পাওয়া গেল তাদেরও মৃত্যু হয়েছে হামে এবং তারাও টিকা পায়নি।চট্টগ্রামের হাটহাজারী থেকে ‌২০ কিলোমিটার দুরে দূর্গম পাহাড়ে ত্রিপুরা পল্লী। যেখানে ৫২ পরিবারের ৩৭০ জনের বাস। এদের মধ্যে শিশু ১৬৫ জন।

ত্রিপুরা পল্লীর এক কিলোমিটারের মধ্যে নিয়মিত টিকা দেয়া হয়। কিন্তু তাদের মধ্যে টিকা নেয়ার অনীহা রয়েছে।

এতদিনে টনক নড়েছে প্রশাসনের। ত্রিপুরা পল্লীতে টিকা দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অন্য শিশুরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ