শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিমানবন্দরে সৌদি ফেরত এক নারীর আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরত আসা এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।

ওই নারীর নাম রুনা লায়লা (২৪)। বাবা মৃত আজাহার আলী ও মা জমিলা খাতুন। তারা সাভারের জিরানিতে থাকেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের তিন তলায় টয়লেটে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রুনা লায়লা বলেন, ২০১৬ সালের ১৭ মার্চ সৌদি যাই। ২৮ জুলাই দেশে আসি। সেদিন আমার লাগেজ পাইনি।

সেটা খুঁজতে বিমানবন্দরে যাই। কিন্তু লাগেজটি পাইনি। সৌদিতে এক বাসায় কাজ করে আটমাস বেতন পাইনি। পরে সৌদির বাংলাদেশি অ্যাম্বাসিতে যাই।

সেখানে লোকমান নামে এক স্টাফ আমাকে সহযোগিতা করেন। বিয়ের কথা বলে বিভিন্নভাবে আমার সঙ্গে প্রতারণা করেন।

লাগেজটি সেখান থেকে বুকিং দেয়া হলেও বাংলাদেশে এসে পাইনি। লাগেজে প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। কীটনাশক পান করার আগে লিখেছিলাম আমার মৃত্যুর জন্য দায়ী লোকমান ও গোলামসহ ৩-৪ জন।

এদিকে, সৌদি আরবের রিয়াদে হিউম্যান রিসোর্স কোম্পানির একটি সেফহোমে ৫০ জন বাংলাদেশি নারী শ্রমিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তাদের অভিযোগ, এর আগে যেখানে তারা কাজ করেছেন, সেখানে অনেককেই মালিকের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে।

এই কোম্পানির জিম্মায় থাকা ৫০ নারী শ্রমিকের মধ্যে ৩৭ জনকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডে আবেদন করেছে ব্র্যাক।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এই ৩৭ জন নারীর পরিবারের পক্ষ থেকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়ে আবেদন করেছে। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি এই ৩৭ জনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ