শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত; প্রেমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তুলি (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছেন কথিত প্রেমিক নাইম।

পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়।

এ সময় ঘাতক নাইমকে স্থানীয় জনতা আটক করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে উপজেলার ধুলাসর এলাকার সোলায়মানের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তুলিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় বখাটে। প্রতিদিনের মতো শনিবার স্কুলে যাওয়ার পথে বখাটে নাইম তুলির পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তুলিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম জানান, নাইমের বখাটেপনা ও উত্ত্যক্ত করা নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু সে তারপরও থামেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বখাটে নাইম আটক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তার যথাযথ শাস্তি হবে।

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ