শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সাফ ফুটবল দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে সরকার।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সাত দেশের অংশগ্রহণে ঢাকায় এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিকেলে সম্প্রচারিত খেলাগুলো বিটিভির ক্যাবল সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে দর্শকরা খেলাগুলো দেখতে পাবেন।

চলিত বছরের ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করে।

৩১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় দুটি উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে সার্বক্ষণিক মহাকাশে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গতিবিধি ও অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়গুলো দেখভাল করছেন নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস এলিনিয়া।

স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পর এখন গ্রাউন্ড স্টেশন থেকে সংকেত দিচ্ছে ও নিচ্ছে। গ্রাউন্ড স্টেশন থেকে ট্র্যাকিং ও কন্ট্রোলিংয়ের কাজ হচ্ছে এবং পুরো সিস্টেমটিকে টেস্ট করা হচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর ২০টি বাংলাদেশের জন্য ব্যবহার করা হবে বাকিগুলো ভাড়া দেওয়া হবে।

তোমাদের মাধ্যমেই আমেরিকা ইসলামকে দেখবে : নোমান আলী খান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ